Home » বরগুনা » বামনা » বামনায় দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত: সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
৫ December ২০২৪ Thursday ৭:১১:৩৯ PM
বামনায় দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত: সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
বামনা ((বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বামনা উপজেলার বামনা পাথরঘাটা সড়কের জাফ্রাখালী ব্রীজে অবৈধ টাফি(ছয় চাক্কা) পিষ্টে শিক্ষাথী নিহত। টাফি (ছয় চাক্কা) চালক মোঃ হাসান মোল্লা (৩৫) কে জনতা ও শিক্ষার্থী আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে।
নিহত শিক্ষার্থী আজমেরী আক্তার মীম (১৩) জাফ্রাখালি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। উপজেলার জয়নগর গ্রামের আঃ হালিমের কন্যা। ঘটনা সূত্রে জানাযায় আজ বৃহস্পতিবার দুপুরে ঐ শিক্ষার্থী বিদ্যালয় থেকে পরীক্ষা শেষে বাড়ী ফিরছিল তখন অবৈধ যান টাফি(ছয় চাক্কা) বামনা থেকে চাল বোঝাই করে ডৌয়াতলা যাচ্ছিল।
জাফ্রাখালী ব্রীজে পৌছে ঐ শিক্ষার্থীকে চাপা দিলে। ঘটনা স্থলেই শিক্ষাথী মারা যায়। খবর পেয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকার লোকজন ঘাতক চালককে আটক করে এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।
ঘাতক ড্রাইভার হাসান মোল্লা উপজেলার তুলাতলা গ্রামের মতি মোল্লার ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার, নৌবাহিনী টিম পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশীদ জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্তনে আনি এবং ঘাতক ড্রাইভারকে আটক করি। তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হচ্ছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বগায় ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ