Current Bangladesh Time
Thursday June ৪, ২০২৬ ৮:২৮ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাকেরগঞ্জ » গতিরোধক স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
৬ January ২০২৫ Monday ৮:৪৫:৩৭ PM
Print this E-mail this

গতিরোধক স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন


বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশাল কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ সরকারি কলেজ ও মুজাহিদিয়া মাদ্রাসার সামনে সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। 

বাকেরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ এ সড়কে রোড ডিভাইডার স্থাপনের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। আজ সকাল দশটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের ও সরকারি কলেজের ছাত্রদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।  

এতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মোঃ তুরান ,মোঃ আরিফুর রহমান আরিফ মোঃ রিয়াজুল ইসলাম ,মোঃ তরিকুল, কলেজ ছাত্রদলের সদস্য সচিব জসিম হাওলাদার ও সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় বাকেরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বক্তারা বলেন, বরিশাল কুয়াকাটা  মহাসড়কের বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে  দীর্ঘদিন ধরে দুর্ঘটনা সৃষ্টি হয়ে আসছে। গত দুই বছরে একই স্থানে দু ২-৩ জন লোক প্রাণ হারিয়েছে। এই সড়কটি কিলিং জোনে পরিনত হয়েছে। সড়কে ওভার লোডিং, ওভার স্পিড, ওভার টেকিংয়ের কারণে এসব দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে।

গত ছয় মাসে এই স্থানে প্রায় সময় ছোট বড়  দুর্ঘটনা ঘটেই চলেছে। এরমধ্যে হতাহতের সংখ্যা প্রায় অনেক। এটি বাকেরগঞ্জ মেইন পয়েন্ট স্ট্যান্ড এখানে গাড়ি স্লো করার কথা থাকলেও ওভার স্পিডের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে সড়কে চলাচলকারী যানবাহন। এ থেকে পরিত্রাণ পেতে সড়কের গতিরোধ (স্পীড ব্রেকার) ও রোড ডিভাইডার স্থাপনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা ও কর্তৃপক্ষসহ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় অসংখ্য মানুষ, বিক্ষোভ ছাত্রদল ও যুবদলের
বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com