বিষখালী ও বলেশ্বর নদ ঘেঁষা পাথরঘাটার তিন গ্রামের দেড় শতাধিক হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।কমিউনিটি ক্লাইমেট রেজিলিয়েন্স সেন্টারর (সিসিআরসি) সহযোগিতায় আজ রোববার (১৯ জানুয়ারি) চরলাঠিমারা সাইক্লোন শেল্টারে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা, রুহিতা ও চরলাঠিমারা গ্রামের হতদরিদ্রের মাঝে ১ টি করে কম্বল, ১ জোড়া গলা বন্ধনী, ১ জোড়া হাত মোজা, ১ জোড়া পা মোজা, ১ টি ভেসলিন দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মো.মহসিন হোসেন, সদর পাথরঘাটা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.শাহআলম খান, সিসিআরসির সভাপতি মো. বেল্লাল হোসেন প্রমুখ।
উপকারভোগি চরলাঠিমারা গ্রামের জামাল ফকির, তৈয়ব আলী, আমেনা বেগম, বিউটি বেগম বলেন, অনেকদিন ধরে শীতে কষ্ট পেয়েছি। অনেকেই শীতের সময় কম্বল দেয় কিন্তু এবার আমরা কম্বলসহ অনেককিছুই পেয়েছি। আমরা খুব খুশি হয়েছি।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম বলেন, বিভিন্ন সময় শীতবস্ত্র দেমা হয় শুধু কম্বল। কিন্তু এবার ব্যতিক্রম। এ জন্য আমরা হতদরিদ্রের পক্ষ থেকে সিসিডিবিকে ধন্যবাদ জানাই।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা