Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টির মান উন্নয়নে অংশীজনদের ভূমিকা বিষয়ক সভা অনুষ্ঠিত
২৫ January ২০২৫ Saturday ৭:২১:৫৯ PM
উজিরপুরে সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টির মান উন্নয়নে অংশীজনদের ভূমিকা বিষয়ক সভা অনুষ্ঠিত
নাজমুল হক মুন্না, উজিরপুর, :: বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টির মান উন্নয়নে অংশীজনদের ভূমিকা বিষয়ক সভা অনুষ্ঠিত। ২৫ জানুয়ারী শনিবার সকাল ১১ টায় মুণ্ডপাশা এস ডিএফ কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিআরএসএস এর কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার সিনথিয়া তন্নী সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্বাস্থ্য সহকারী মোঃ সোহেল হোসেন, মিতা রানি ঘরামি,রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা সহকারী নমিতা সেন গুপ্তা, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন পুষ্টিকর খাদ্যের মাধ্যমে নিয়ম কানুন জেনে শিশুর পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে হবে। আর সঠিক পরিচর্যা করতে পারলে বিকাশিত মেধাবী মানুষ করে গড়ে তোলা সম্ভব। তাই পুষ্টি সমৃদ্ধ খাবার চিনতে আর জানতে হবে। একই সাথে খাদ্য নিরাপত্তায় শিশুদের পুষ্টি সমৃদ্ধ খাবার নিশ্চিত করতে হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল