ঝালকাঠি শহরের সাথে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের সংযোগস্থল পৌর খেয়াঘাটে ট্রলার মাঝিদের বাড়তি ভাড়া আদায় ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ তুলেছে এলাকাবাসী। সোমবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করা হয়।
এতে লিখিত বক্তব্য রাখেন, পোনাবালিয়া ইউনিয়নের প্রবীন ব্যক্তি মো. আইউব খান। এতে তিনি অভিযোগ করেন, মাঝিরা সিন্ডিকেট গঠন করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। আগে জনপ্রতি ভাড়া ছিল ৫ টাকা, যা হঠাৎ ১০ টাকায় বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি মালামাল ও মোটরসাইকের জন্যও দ্বিগুণের বেশি ভাড়া আদায় করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মাঝিরা যাত্রীদের আপত্তি উপেক্ষা করে খারাপ আচরণ ও হুমকি দিচ্ছে। সন্ধ্যার পর প্রয়োজনীয় ট্রলার না রাখার অভিযোগও উঠেছে। এছাড়া খেয়াঘাটে শিশুদের দিয়ে ট্রলার চালানোর ফলে দুর্ঘটনার শঙ্কা বাড়ছে। মাঝিদের একটি চক্র দেশীয় অস্ত্র মজুদ রেখে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। আওয়ামী লীগপন্থী সন্ত্রাসী হিসেবে পরিচিত এই চক্র স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে অতিরিক্ত ভাড়া প্রত্যাহার, সন্ত্রাসীদের গ্রেফতার এবং খেয়াঘাটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পোনাবালিয়া ইউনিয়নের আজম খান, এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, মল্লিক মো. শাহ আলম।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)