Current Bangladesh Time
Thursday June ১৮, ২০২৬ ৪:০৫ AM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » গৌরনদীতে বাছুরের ওজন কম হওয়ায় বিতরণ না করে ফিরে গেলেন ইউএনও
২৭ February ২০২৫ Thursday ৭:১৬:০৮ PM
Print this E-mail this

গৌরনদীতে বাছুরের ওজন কম হওয়ায় বিতরণ না করে ফিরে গেলেন ইউএনও


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে দরিদ্র জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণের জন্য নিয়ে আসা বাছুরের ওজন কম থাকায় বিতরণের উদ্বোধন না করেই নিজ কার্যালয়ে ফিরে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গৌরনদী উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান কার্যক্রমের অংশ হিসেবে গৌরনদী উপজেলার ৩৫ জন জেলেদের মধ্যে বাছুর বিতরণের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বরে বকনা বাছুর নিয়ে আসেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তা বাছুর বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে যান। তবে বাছুরের ওজন কম থাকায় উদ্বোধন না করেই নিজ কার্যালয়ে ফিরে যান ইউএনও।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আবদুল্লাহ খান জানান, প্রতিটা বাছুরের ওজন ৮০ কেজি করে থাকার কথা থাকলেও তুলনামূলকভাবে বাছুরের ওজন অনেক কম। তাই ঠিকাদারি প্রতিষ্ঠানকে বাছুরগুলো ফেরত নিয়ে সঠিক ওজনের বাছুর সরবরাহ করতে বলা হয়েছে। অন্যথায় বাছুরগুলো গ্রহণ করা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ জানান, যেসব জেলেদের মধ্যে বাছুর বিতরণ করা হবে আমরা শুধু সেই তালিকা করেছি। বাছুর ক্রয়ের টেন্ডার পিডি অফিস থেকে করা হয়েছে। বাছুরগুলো গ্রহণ না করে ফেরত পাঠানো হবে।

এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান ফোকাস ট্রেডিংয়ের মালিক আরিফুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ হয়নি। এমনকি তার পাঠানো প্রতিনিধি আসাদুল ইসলাম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাছুরগুলো উপজেলার সামনেই বাঁধা অবস্থায় রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com