Current Bangladesh Time
Wednesday August ১৯, ২০২৬ ৯:১১ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক
৭ March ২০২৫ Friday ৭:৩৮:১২ PM
Print this E-mail this

২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক


নিজস্ব প্রতিনিধি:

দীর্ঘ ২২ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।  

শুক্রবার (৭ মার্চ) সকালে জেলার বাউফল থানার রহমতনগর, সুর্যমনি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া মো. ফিরোজ বাউফল উপজেলার কবির কাঠি গ্রামের বাসিন্দা মৃত মজিদ হাওলাদারের ছেলে। 

২০০৩ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গুরুতর আহত করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। অভিযোগপত্র অনুযায়ী, তিনি ভিকটিমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন এবং পায়ের রগ কেটে দেন। 

এ ঘটনায় ভিকটিমের স্ত্রী জোহরা বেগম বাদী হয়ে বাউফল থানায় মামলা করেন, যা পরে জিআর নং ২৯৪/০৩ হিসেবে নথিভুক্ত হয়। ২০০৭ সালে আদালত মো. ফিরোজকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানা করেন। 

তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন ধরেই গোপনে অবস্থান বদল করে আত্মগোপন করছিলেন তিনি। অবশেষে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি তুহিন রেজার নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব জানায়, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি
পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস, বাড়ছে ডেঙ্গু
বরিশাল নগরী: ওয়ার্ডে ওয়ার্ডে বেহাল সড়ক, বৃষ্টিতে দুর্ভোগ
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com