Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ৫:১৩ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » গুণগত সংস্কারের ভিত্তিতেই নির্বাচনের দিকে যাব: বরিশালে নাহিদ ইসলাম
২০ March ২০২৫ Thursday ১১:৫৩:১৭ PM
Print this E-mail this

গুণগত সংস্কারের ভিত্তিতেই নির্বাচনের দিকে যাব: বরিশালে নাহিদ ইসলাম


নগর প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের মৌলিক ও গুণগত সংস্কারের ভিত্তিতেই নির্বাচনের দিকে যাব।  

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় বরিশাল ক্লাবে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের আগে তিনি এসব কথা বলেন। 

এ সময় নাহিদ বলেন, আমরা অনেক জায়গায় বলেছি নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। ছাত্র জনতা রক্ত দিয়ে এই সরকার এনেছে। আমাদের মৌলিক ও গুণগত সংস্কার করতে হবে। এই সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই করতে হবে। 

তিনি বলেন, একটি সময়সীমা দেওয়া হয়েছে। সেই সময় সীমার মধ্যে আমরা দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চাই। আমরা গণঅভ্যুত্থানের সঙ্গে আপস করে কোনো রাজনৈতিক দলের সাথে সমঝোতা করব না। 

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তন বাংলাদেশের বিপ্লবী ছাত্রজনতার হাত ধরে এসেছে। সেই পরিবর্তনকে এগিয়ে  নেওয়া আমাদের ঐতিহাসিক দায়িত্ব। সেই দায়িত্ববোধের জায়গা থেকে নতুন রাজনৈতিক দল করেছি। জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক দল ও একটি নতুন রাজনৈতিক সূচনা। 

নাহিদ বলেন, ক্ষমতার চেয়ে জনতা আমাদের কাছে সব সময় গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বের জায়গা থেকেই রাজপথে নেমে এসেছি।  

এনসিপি আহ্বায়ক বলেন, পরিবর্তনের সঙ্গে যারা তাল মেলাতে পারবে না, তারা হারিয়ে যাবে কালের গর্ভে। আমাদের গণঅভ্যুত্থান এবং আমাদের বর্তমান যে যাত্রা, সেটি হলো পুরানো বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা।  

তিনি বলেন, পরিবর্তন, সংস্কার, বিচারের মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। পুরানো রাজনীতি আমরা চাই না। আমরা সত্যিকার অর্থেই একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু করতে চাই। 

তিনি আরও বলেন, ছাত্র-জনতা বাংলাদেশের জনগণকে নতুন স্বাধীনতা এনে দিয়েছে। এই স্বাধীনতা রক্ষায় ছাত্র-জনতা কাজ করবে। তবে আমাদের নিজেদেরও সচেতন হতে হবে। আমাদের ভেতরে যেন কোনো চাঁদাবাজ, অপকর্ম করে এমন কোন লোক স্থান না পায় সে বিষয়ে সবাই সচেতন হবেন।  

উপস্থিতদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, চাঁদাবাজি, দখলদারত্বের সঙ্গে কখনো আপস করব না। সর্বপ্রথম আমাদের নিজেদের পরিশুদ্ধ করতে হবে। জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন তৈরি হচ্ছে। সেগুলোতে আপনারা ভূমিকা পালন করবেন। 

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি স্পষ্টভাবে বলেছে, আমরা দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের মৌলিক ও গুণগত সংস্কারের ভিত্তিতেই আমরা নির্বাচনের দিকে যাব। নির্বাচন করতেই আমরা রাজনৈতিক দল করেছি। শুরুতেই আমরা বলেছি, নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন।  

রমজানের পর জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম আরও দ্রুত পরিচালিত হবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নিজেদের মধ্যে যেন কোনো সুবিধাবাদী গোষ্ঠী ঢুকতে না পারে।  

তিনি বলেন, সারা দেশে ছাত্র সমন্বয়ক, যারা নতুন রাজনীতি করতে চাইছে, পরিকল্পিতভাবে তাদের চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে। নানা ধরনের মিথ্যা অভিযোগ আসছে। তারা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন। আমি বলব, বাংলাদেশের জনগণ এসবে বিভ্রান্ত হবেন না। 

মতবিনিময় সভায় জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহীন, যুগ্ম সদস্য সচিব মাহমুদা আলম মিতু, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ অনেকে উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com