Current Bangladesh Time
Wednesday August ১৯, ২০২৬ ১০:০৩ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
২১ March ২০২৫ Friday ৮:১০:৪০ PM
Print this E-mail this

বাবুগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ব্রীজ স্টেশনে বাস চাপায় এক মোটরসাইকেল চালক নিহত এবং আরোহী আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার দুপুর ১২টায় মোরল এক্সপ্রেস পরিবহন ও মোটরসাইকেল সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মোঃ সজিব (২৩) বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ঝরজরিয়াতলার আব্দুল মান্নানের ছেলে। আহত শ্রী আনন্দ (৩৫) বরগুনা জেলার বামনা উপজেলার মনোরন্দ সিকদারের ছেলে। তিনি মোটরসাইকেলটির আরোহী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশাল গামী মোরল এক্সপ্রেস পরিবহণ ( ঢাকা মেট্র-ব ১২৩২৭৪) নামের একটি বাস বেপরোয়া গতিতে বাবুগঞ্জের রহমতপুর এলাকা অতিক্রম করছিল। এ সময় মোঃ সজিব ও শ্রী আনন্দ একই মোটরসাইকেলে( মটর সাইকেলে নং- বরিশাল মেট্র-ল ১২৬০৯২) মীরগঞ্জ সড়ক থেকে বরিশাল মহসড়কে ওঠে। এসময় পেছন থেকে মোরল এক্যপ্রেস পরিবহণের যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল দুইজন গুরুতর আহত হন। গুরুতর দুজনকে স্থানীয়া উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে মোঃ সজিবকে মৃত ঘোষণা করা হয়। পরিবহনের ড্রাইভার ঘটস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পরিবহন ও মোটরসাইকেল টি পুলিশ উদ্ধার করে এয়ারপোর্ট থানায় নিয়ে যায়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি
পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস, বাড়ছে ডেঙ্গু
বরিশাল নগরী: ওয়ার্ডে ওয়ার্ডে বেহাল সড়ক, বৃষ্টিতে দুর্ভোগ
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com