Current Bangladesh Time
Tuesday September ২২, ২০২৬ ৫:০৪ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে :বরিশালে নূর
২৪ March ২০২৫ Monday ৫:৪৭:৩৬ PM
Print this E-mail this

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে :বরিশালে নূর


নগর প্রতিনিধি:

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, গত কয়েকদিনের ঘটনাগুলো সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়ার ষড়যন্ত্র হচ্ছে। এর পিছনে কারা কলকাঠি নাড়ছে তাদের মুখোশ উন্মোচন এখন সময়ের দাবি।

সোমবার বরিশাল প্রেসক্লাবে গণঅধিকার পরিষদের কর্মী সমাবেশ শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নূর আরও বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা যখন সেনাবাহিনীর দোহাই দিয়ে আওয়ামীলীগকে নতুন করে পূনর্বাসনের কথা বলে তথন জনগণের মাঝে উদ্বেগ-উৎকন্ঠার সৃষ্টি হয়। তবে আমরা জানতে পেরেছি ছাত্র নেতারাই সেনাপ্রধানের সাথে মিটিং করতে সেনা সদরে গিয়ে ছিলো। ছাত্রদের সেনাপ্রধান ডাকেননি।

নূর আরও বলেন, এই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর বড় একটা ভূমিকা ছিলো। যা ভুলে গেলে চলবেনা। এরপর তিনি কর্মী সমাবেশে অংশ নিয়ে আগামী জাতীয় নির্বাচনে দলকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের বরিশাল জেলা সভাপতি শামিম রেজা ও সাধারণ সম্পাদক এইচএম হাসান, মহানগর সভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম সাগর এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার প্রমুখ।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com