Current Bangladesh Time
Thursday July ৯, ২০২৬ ১১:৫৬ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩
১৫ April ২০২৫ Tuesday ১:২৫:৫৬ PM
Print this E-mail this

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি সদর উপজেলার ইছানীল এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৩ যাত্রী আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ায় যাচ্ছিল সাকুরা পরিবহনের একটি বাস। ঝালকাঠি শহর অতিক্রম করার পর বাসটি ইছানীল এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটিতে ২০ জনের মতো যাত্রী ছিল। এর মধ্যে নারী-পুরুষসহ ১৩ যাত্রী আহত হয়। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়।  

ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, ভোরে সাকুরা পরিবহনের একটি বাস পিরোজপুরের ভান্ডারিয়ায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসটিতে থাকা ১৩ যাত্রী আহত হন। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে মারজুকের মামলা বাণিজ্যে হয়রান মানুষ
১৩ জুলাই বরিশালে আসছেন তারেক রহমান, গৌরনদীতে সেনা ক্যাম্প পরিদর্শন ও সাংগঠনিক সভা
দক্ষিণাঞ্চলে বেহাল ১১ শতাধিক কমিউনিটি ক্লিনিক, কোনোটাতে বাস করে সাপ
বরিশালে ব্যবসায়ীকে”অন্ডকোষ চেপে ধরে” চেকে সই আদায়: নেপথ্যে শেয়ার পরিচালকদের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব
হাজারো অভিযানের পরও থামছে না মাদক কারবার!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com