Current Bangladesh Time
Monday July ১৩, ২০২৬ ৭:১২ PM
Barisal News
Latest News
Home » তালতলী » বরগুনা » রাগ করে স্ত্রী বাবার বাড়ি, অভিমানে স্বামীর আত্মহত্যা
১৭ April ২০২৫ Thursday ৪:৫০:৫৫ PM
Print this E-mail this

রাগ করে স্ত্রী বাবার বাড়ি, অভিমানে স্বামীর আত্মহত্যা


তালতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলীতে রাগ করে স্ত্রী বাবার বাড়ি গিয়ে ফিরে না আসায় অভিমানে আত্মহত্যা করেছেন জহিরুল ইসলাম (২২) নামে এক যুবক।  

বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকীরতবক এলাকায় এ ঘটনা ঘটে। 

জহিরুল ইসলাম একই এলাকার মজিবুর রহমানের ছেলে। 

জানা গেছে, আট মাস আগে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা এলাকার সবুজ মৃধার মেয়ে লামিয়া আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন জহিরুল ইসলাম। বিয়ের পরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। এরপর ঈদের আগে স্ত্রী লামিয়া তার স্বামীকে ছেড়ে বাবার বাড়িতে চলে যান। এরপর চেষ্টা করেও স্ত্রীর অভিমান ভাঙাতে পারেননি জহিরুল ইসলাম। পরে শ্বশুরবাড়ির স্বজনদের সঙ্গে জহিরুল ইসলামের পরিবারের ফোনে কথা কাটাকাটি হয়। এর জেরে গতকাল রাত ৮টার দিকে বিষ পান করেন জহিরুল ইসলাম। বিষ পানের বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ডেতে বলেন। সেখানে নিয়ে যাওয়ার পথে জহিরুল ইসলামের মৃত হয়। 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যেরে জেরে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com