Home » ভোলা » ভোলা সদর » ভোলায় এক দিনে ৩৮ জেলে আটক, জেল-জরিমানা
১৭ October ২০২৬ Saturday ৪:৩১:১৬ PM
ভোলায় এক দিনে ৩৮ জেলে আটক, জেল-জরিমানা
ভোলা প্রতিনিধি:
ইলিশের অভয়াশ্রমে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে এক দিনে ৩৮ জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।এ সময় ছয়টি নৌকা, মাছ ও বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন জানান, গত ২৪ ঘণ্টায় জেলার চার উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ভোলা সদর উপজেলায় আটক ১৭ জেলের মধ্যে ১৪ জনকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তিনজনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।এ সময় তিনটি নৌকা, ১০ কেজি ইলিশ ও ২৫ হাজার মিটার জাল জব্দ করা হয়।
দৌলতখান উপজেলায় আটক তিন জেলেই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।তাদের কাছ থেকে একটি নৌকা, ১৫ কেজি ইলিশ ও এক লাখ মিটার জাল জব্দ করা হয়।
তজুমদ্দিন উপজেলায় আটক ১০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় দুটি নৌকা, ছয় কেজি মাছ ও ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়।
চরফ্যাশন উপজেলায় আটক আট জেলের মধ্যে ছয়জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় দুজনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়। তাদের কাছ থেকে ১০ কেজি ইলিশ ও ২২ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা বলেন, মৎস্য বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, কোস্টগার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে এসব অভিযান চালায়। জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং নৌকাগুলো নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা
মরণফাঁদে পরিণত ঢাকা-বরিশাল মহাসড়ক, চলতি বছরে ৩০ জনের মৃত্যু