Current Bangladesh Time
Thursday August ২৭, ২০২৬ ১১:১১ PM
Barisal News
Latest News
Home » দৌলতখান » ভোলা » দৌলতখানে অস্ত্র-জালনোটসহ ৩ ডাকাত আটক
২৫ April ২০২৫ Friday ৫:৩৩:৫২ PM
Print this E-mail this

দৌলতখানে অস্ত্র-জালনোটসহ ৩ ডাকাত আটক


দৌলতখান ((ভোলা) প্রতিনিধি:

ভোলার দৌলতখানে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও জালনোটসহ তিনজন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। 

শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলার মদনপুর চর থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন— আলাউদ্দিন (৪৫), জহির উদ্দিন বাবর (৪৮) ও লোকমান (৪২)। এরা সবাই মদনপুর চরের বাসিন্দা। 

কোস্টগার্ড দক্ষিণ জোন জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে মেঘনা নদীর মধ্যবর্তী মদনপুর চর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সেখান থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, চার রাউন্ড কার্তুজ ও নয়টি এক হাজার টাকার জালনোটসহ ওই তিন ডাকাতকে আটক করা হয়। জব্দকৃত অবৈধ অস্ত্র-গুলি ও আটক ডাকাতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন। 

কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com