Current Bangladesh Time
Friday August ২৮, ২০২৬ ২:০৬ AM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » পিরোজপুরে দাখিল পরীক্ষায় নকল সরবরাহ: শিক্ষকের কারাদণ্ড
২৫ April ২০২৫ Friday ৫:৪৬:৪৪ PM
Print this E-mail this

পিরোজপুরে দাখিল পরীক্ষায় নকল সরবরাহ: শিক্ষকের কারাদণ্ড


কাউখালী ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরে মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল আকাইদ ও ফিকহ পরীক্ষায় নকল সরবরাহের দায়ে লাঙ্গুলী নেছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মো: জামাল উদ্দিনকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাউখালী কেন্দ্রীয় আলীম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। কাউখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, পরীক্ষা কেন্দ্রে প্রভাষক জামাল উদ্দিন নিজের পকেট থেকে প্রশ্নপত্রের উত্তর পত্র স্থানীয় মাদ্রাসার অফিস সহকারীর পকেটে তুলে দেন। এ সময় পরীক্ষা হলে দায়িত্বরত কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বিষয়টি দেখতে পেয়ে তাদের কাছ থেকে উত্তর পত্র উদ্বার করেন এবং উপজেলা নির্বাহী অফিসার সজল মোল্লা কে জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেন। ‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা বলেন, অভিযুক্ত শিক্ষক দোষ স্বীকার করলে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com