Current Bangladesh Time
Saturday October ১৭, ২০২৬ ১০:৩৩ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশাল নার্সিং কলেজে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি 
৭ May ২০২৫ Wednesday ৬:০৫:১২ PM
Print this E-mail this

বরিশাল নার্সিং কলেজে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি 


নগর প্রতিনিধি:

বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। 

একইসঙ্গে শিক্ষক ও পোস্ট গ্র্যাজুয়েটদের দ্বারা শিক্ষার্থীদের মারধরের ঘটনায় বিচার দাবিতে প্রতিবাদ কর্মসূচিও পালন করছেন তারা। 

বুধবার (৭ মে) সকাল থেকে কলেজের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। 

এর আগে মঙ্গলবার (৬ মে) কর্মসূচি পালন করতে গেলে শিক্ষকদের বাধার মুখে পড়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা। 

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ ছয় দফা দাবি জানিয়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, এ সময় শিক্ষক ও পোস্ট গ্র্যাজুয়েটরা শিক্ষার্থীদের মারধর করেন। এতে চারজন শিক্ষার্থী আহত হন। ঘটনার প্রতিবাদে রাতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মশাল মিছিলও করেন। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ছয় দফা দাবি বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের ওপর হামলার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। 

তবে শিক্ষকরা এই অভিযোগ অস্বীকার করেছেন। 

এ ঘটনায় বরিশাল নার্সিং কলেজের সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা
মরণফাঁদে পরিণত ঢাকা-বরিশাল মহাসড়ক, চলতি বছরে ৩০ জনের মৃত্যু
বরিশালে জেলেদের হামলায় বিপাকে প্রশাসন
দরিদ্র মানুষের পুষ্টিতেও মূল্যবৃদ্ধির থাবা
নোনা জলের আগ্রাসন উপকূলের নদী থেকে গভীর নলকূপে
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com