Current Bangladesh Time
Tuesday July ২১, ২০২৬ ৩:১৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাকেরগঞ্জ » বাকেরগঞ্জে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল
১ June ২০২৫ Sunday ৫:৩৭:১২ PM
Print this E-mail this

বাকেরগঞ্জে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল


বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বাকেরগঞ্জে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদের বাকেরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।

শনিবার (৩১ মে ) রাত সাড়ে ৮টার দিকে বাকেরগঞ্জ গণঅধিকার পরিষদের উপজেলার প্রধান কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উপজেলা শাখার সভাপতি সজল মাহমুদ। তিনি জানান, আজ বিকেলে বরিশালে জাতীয় পার্টি একটি প্রতিবাদ সমাবেশ বের করে। এ সময় গণঅধিকার পরিষদের বরিশাল জেলার নেতৃবৃন্দ ওই মিছিলে বাঁধা প্রদান করেন। 

এতে জাতীয় পার্টির নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এই হামলায় গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন নেতা আহত হয়। বর্তমানে আহতরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও তিনি দাবি করেন। সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com