Current Bangladesh Time
Wednesday August ১৯, ২০২৬ ২:০৭ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে গাছের সঙ্গে মাহিন্দ্রার ধাক্কা, নিহত ১
৬ June ২০২৫ Friday ১:৩৫:১৩ PM
Print this E-mail this

ঝালকাঠিতে গাছের সঙ্গে মাহিন্দ্রার ধাক্কা, নিহত ১


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে যাত্রীবাহী মাহিন্দ্রা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মো. মিরাজ (৩০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আরও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকায় পরিসংখ্যান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মিরাজ বরগুনা জেলার বেতাগী উপজেলার বটতলা এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা রাজাপুরগামী একটি মাহিন্দ্রা বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণকাঠি এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। 

এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মিরাজ নিহত হন। গুরুতর আহত পাঁচজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মাহিন্দ্রাটি জব্দ করেছে। চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি
পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস, বাড়ছে ডেঙ্গু
বরিশাল নগরী: ওয়ার্ডে ওয়ার্ডে বেহাল সড়ক, বৃষ্টিতে দুর্ভোগ
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com