Current Bangladesh Time
Monday June ৮, ২০২৬ ৩:৩৫ PM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » পিরোজপুরে ১৮ মাম*লার প*লাতক আ*সা*মি রুবেল গ্রে*প্তা*র
২০ June ২০২৫ Friday ১১:৫৪:৪২ PM
Print this E-mail this

পিরোজপুরে ১৮ মাম*লার প*লাতক আ*সা*মি রুবেল গ্রে*প্তা*র


নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

 দেশের বিভিন্ন থানায় হত্যা, ছিনতাইসহ ১৮টি মামলার পলাতক আসামি মো. রুবেল হোসেন (৩৫) গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে বরিশাল র‍্যাব-৮-এর সহায়তায় পিরোজপুরের নেছারাবাদ থানার পুলিশ তাঁকে বরিশাল শহর থেকে আটক করে।

গ্রেপ্তার রুবেল নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মো. শওকত হোসেনের ছেলে। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের করা হত্যা, ছিনতাই ও ডাকাতিসহ মোট ১৮টি মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল দীর্ঘদিন ধরে এলাকায় অনিয়মিতভাবে যাতায়াত করতেন। গোপনে এসে কিছুদিন থাকলেও লোকচক্ষুর অন্তরালে আবার সরে পড়তেন। এলাকাবাসীর একাংশ তার পরিবারকে ‘ডাকাত পরিবার’ হিসেবেও চিহ্নিত করে থাকে।

এ বিষয়ে সমুদয়কাঠি ইউনিয়ন পরিষদের সদস্য মো. নাঈম হোসেন চান বলেন, ‘রুবেলের বোন এলাকায় পরিচিত। তবে তাঁদের পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। বাইরে থেকেও শুনেছি, অনেকেই তাঁদের ডাকাত পরিবার হিসেবে চেনে। সুষ্ঠু তদন্ত হলে আরও তথ্য উঠে আসবে।’

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমীন বলেন, ‘রুবেল একজন ওয়ারেন্টভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১৮টি মামলা রয়েছে। শুক্রবার রাতে বরিশাল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরের মধ্যে তাঁকে আদালতে হাজির করা হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com