Current Bangladesh Time
Monday June ৮, ২০২৬ ২:৩১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি,বরিশালে স্বামী-স্ত্রী গ্রেফতার
৮ June ২০২৬ Monday ১২:৫৬:৪৭ PM
Print this E-mail this

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি,বরিশালে স্বামী-স্ত্রী গ্রেফতার


নগর প্রতিনিধি:

গোপনে নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ।

রোববার (৭ জুন) রাত সাড়ে ১২টার দিকে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন—পিরোজপুর মধ্যরাস্তা এলাকার বাসিন্দা শেখ মারুফ আহম্মেদ (৩০) ও তার স্ত্রী নূরে জান্নাত মিতু (২৫)।

বোয়ালিয়া থানার এসআই রবিউল ইসলাম বলেন, টাকা লেনদেন নিতে দুই বোনের স্বামীদের মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে বড় বোনের স্বামী সামিউল ইসলাম সজীব রাজশাহীর মতিহার থানায় প্রতারণা মামলা করেন। ওই মামলায় গত ২৮ এপ্রিল বোন নূরে জান্নাত মিতু ও তার স্বামী শেখ মারুফ আহম্মেদকে জেলও খাটতে হয়েছে।

তিনি আরও বলেন, ছোট বোন মিতু ও তার জামাই জামিনে বের হয়ে গত ১৯ মে রাতে বড় বোনের নগ্ন ছবি এবং ভিডিও এডিট করে তার মায়ের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে হুমকি দেয়। এ ঘটনায় ২১ মে বোয়ালিয়া থানায় মামলা পর্নোগ্রাফি আইনে মামলা করেন।

ভুক্তভোগীর স্বামী বলেন, আমার শ্যালিকা ও তার স্বামী ১৫ লাখ টাকা ধার নেয়। টাকা না দিয়ে প্রতারণার আশ্রয় নেয় তারা। এর পরিপ্রেক্ষিতে থানায় মামলা করি। মামলা থেকে বাঁচতে তারা আমার স্ত্রীর নগ্ন ছবি বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

তিনি আরও বলেন, শ্যালিকা মিতু গোপনে আমার স্ত্রীর নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে সংরক্ষণ করে। পরে তার স্বামী শেখ মারুফ আহম্মেদ এইআই প্রযুক্তির ব্যবহার করে আরও নতুন নগ্ন ছবি ও ভিডিও তৈরি করে শাশুড়ির কাছে পাঠিয়ে বিভিন্নভাবে হুমকি দেয়। পরে এ ঘটনায় মামলা করি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, স্বামী-স্ত্রী নগরীর রূপাতলী হাউজিংয়ের একটি বাসায় আশ্রয় নিয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। পরে রাজশাহী থানা পুলিশের টিম আসলে তাদের কাছে হস্তান্তর করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com