Current Bangladesh Time
Thursday August ২৭, ২০২৬ ৭:০৮ PM
Barisal News
Latest News
Home » দৌলতখান » ভোলা » ভোলায় রাতে পাচারের সময় ১০০ বস্তা চাল জব্দ
২৬ June ২০২৫ Thursday ১০:০৪:২৯ PM
Print this E-mail this

ভোলায় রাতে পাচারের সময় ১০০ বস্তা চাল জব্দ


দৌলতখান ((ভোলা) প্রতিনিধি:

ভোলার দৌলতখান উপজেলা থেকে রাতের আধারে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় চাল বহনকারী নসিমনের ড্রাইভারকেও আটক করা হয়।

জব্দ চাল বর্তমানে দৌলতখান থানা পুলিশের হেফাজতে রয়েছে।

দৌলতখান থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, বুধবার (২৫ জুন) দিনগত রাতে দৌলতখান থেকে নসিমনে করে প্রায় ১০০ বস্তা চাল ভোলা সদরের দিকে নেয়ার সময় বাংলাবাজার এলাকা থেকে চালগুলো জব্দ করা হয়। সরকারি চাল পাচার হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। জব্দ করা চালগুলো সরকারি গুদাম থেকে বের করা হয়েছে। তবে কোন প্রকল্পের তা নিয়ে কাগজপত্র যাচাই বাছাই চলছে। যদি অবৈধভাবে বিক্রির ব্যবস্থা হয়, তাহলে নিয়মিত মামলা হবে।

দৌলতখান উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শুভাশ চন্দ্র পাল জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে চালগুলো উপজেলার ভবানীপুর ইউনিয়নে কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে। এ প্রকল্পে ৯ টন চাল বরাদ্দ হয়েছে। নিয়ম অনুযায়ি চালগুলো প্রকল্প কর্মকর্তা উপজেলার মধ্যে বিক্রি করে কাজসম্পন্ন করতে পারবে, অন্য উপজেলায় নেয়া যাবে না। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com