Current Bangladesh Time
Thursday August ২৭, ২০২৬ ১:১৬ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৭৭
৩০ June ২০২৫ Monday ৫:০৮:৩৯ PM
Print this E-mail this

বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৭৭


বরগুনা প্রতিনিধি:

বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৭৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৩২।

জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৫ জন, বেতাগী উপজেলায় এক, পাথরঘাটা উপজেলায় পাঁচ এবং তালতলী ও আমতলী উপজেলায় রয়েছেন তিনজন করে।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ সোমবার সকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেতাগী উপজেলার বদনীখালী এলাকার নেছার উদ্দিন (৭০) নামে অবসরপ্রাপ্ত একজন শিক্ষকের মৃত্যু হয়। ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ছাড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে ২২২ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ১৭০ জন, আমতলী উপজেলায় ১২, বেতাগীতে এক, বামনায় ১৭, পাথরঘাটায় ১০ এবং তালতলী উপজেলায় ১২ জন।

জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৫৭ জন, তালতলী উপজেলায় ৩১, বামনা উপজেলায় ৬৮, বেতাগী উপজেলায় ২৮, আমতলী উপজেলায় ৩০ এবং পাথরঘাটা উপজেলায় ১১৮ জন।

অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৬ জনের মধ্যে ২৩ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, একজনের বাড়ি পাথরঘাটা উপজেলায় এবং দুজনের বাড়ি বেতাগী উপজেলায়।

বরগুনার সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘দিন যত বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। এমনিতেই এখন আমাদের চিকিৎসাসেবা দিতে বেগ পেতে হচ্ছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com