Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৪:১৩ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » বরিশালে আধিপত্য বিস্তার করতে ককটেল বিস্ফোরণ
৩০ June ২০২৫ Monday ৯:৫৪:৩১ PM
Print this E-mail this

বরিশালে আধিপত্য বিস্তার করতে ককটেল বিস্ফোরণ


মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদী উপজেলায় নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার করতে দুটি ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে।

রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের হাবিব সরদারের বাড়িতে দুটি ককটেল বিস্ফোরণ হয়।

চরকমিশনার এলাকার আবদুর রব হাওলাদারের ছেলে আব্বাস হাওলাদার ও তার লোকজন আতঙ্ক সৃষ্টি করতে বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ করেন বলে দাবি করেছেন হাবিব সরদারের ছেলে আনোয়ার সরদার। অপরদিকে আব্বাস হাওলাদারের দাবি, হত্যা মামলাকে ভিন্নখাতে নিতে জামিনে থাকা আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

এ ঘটনায় আনোয়ার সরদার বাদী হয়ে মুলাদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আনোয়ার সরদার জানান, কয়েকদিন ধরে আব্বাস হাওলাদার ও তার লোকজন এলাকায় মোটরসাইকেল শোডাউন, বিভিন্নজনকে হুমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করছেন।

এতে প্রতিবাদ করলে রোববার দিবাগত রাত পৌনে ১ টার দিকে বাড়ির মধ্যে দুটি ককটেল বিষ্ফোরণ করা হয়। ওই সময় আব্বাস হাওলাদারের লোকজনকে সেখান থেকে দৌড়ে যেতে দেখা গেছে।

এ ব্যাপারে আব্বাস হাওলাদার বলেন, আনোয়ার সরদারের ভাই ইকবাল সরদার আমার বাবা আবদুর রব হাওলাদার হত্যা মামলা আসামি। হত্যা মামলা ভিন্নখাতে নিতে আসামি ও তার স্বজনেরা ককটেল বিস্ফোরণের নাটক সাজিয়ে মিথ্যা অভিযোগ করছেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com