কাউখালী (পিরোজপুর) সংবাদদাতাঃ পিরোজপুরের কাউখালীতে মোটর সাইকেল চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত ইলমা আক্তার ছামিয়া (৭) কাউখালীর চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের মো: দুলাল মোল্লার মেয়ে। সে চিরাপাড়া এম ই সরকারী প্রাথমিক বিদ্যালয় এর শিশু শ্রেণির ছাত্রী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার দুপুর ১২ টার দিকে খুলনা থেকে চিকিৎসা শেষে ইলমা আক্তার ছামিয়া তার মায়ের সাথে বাড়ির সামনে বটতলায় অটোরিকশা থেকে নেমে বাড়ি যাবার পথে পিছন থেকে কাউ খালী অভিমূখী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে চাপা দিয়ে চলে যায়।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ছামিয়াকে মৃত ঘোষণা করেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলায়মান মোটর সাইকেলের চাপায় শিশু নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প