Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৭:১২ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে কৃষকের মামলা
৩ July ২০২৫ Thursday ৬:৩৭:১২ PM
Print this E-mail this

জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে কৃষকের মামলা


নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কাগজপত্র সৃজন করে গ্রাহকের নামে ঋণ মঞ্জুর করে তা আত্মসাতের ঘটনায় অগ্রণী ব্যাংকের ঝালকাঠির নলছিটি শাখার সাবেক কর্মকর্তা (ঋণ সংক্রান্ত) শরীফ মো. হেমায়েত উদ্দিনের (৬৩) বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। এ মামলায় ব্যাংক দালাল চক্রের সদস্য মো. খলিল হাওলাদারকেও আসামী করা হয়েছে।

ভুক্তভোগী গ্রাহক মো. আফজাল হোসেন বাদি হয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে এ মামলা দায়ের করেন। আদালত গোয়েন্দা সংস্থা ডিবিকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেন। বাদি আফজাল হোসেন নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের বিরাট গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক। 

মামলার বরাতে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত বলেন, আসামি শরীফ মো. হেমায়েত উদ্দিন অগ্রণী ব্যাংকের নলছিটি শাখায় কর্মরত থাকাকালীন সময় ব্যাংক দালাল চক্রের সদস্য মো. খলিল হাওলাদারের সহযোগিতায় ও যোগসাজশে গত ২০১৫ সালের ২০ অক্টোবর অসৎ উদ্দেশ্যে জাল-জালিয়াতির মাধ্যমে বাদীর স্বাক্ষর জাল করে সৃজিত কাগজপত্রের মাধ্যমে বাদীর নামে ৩০ হাজার টাকা কৃষি ঋণ মঞ্জুর করে সম্পূর্ণ টাকা আসামি উত্তোলন করে প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেন। পরবর্তীতে ২০২৩ সালের ৬ ডিসেম্বর ঋণ খেলাপি হিসেবে বাদিকে ব্যাংক থেকে ঋণ আদায়ের তাগাদাপত্র দেয়া হয়। এরপর আসামীদের সঙ্গে যোগাযোগ করা হলে আসামীরা নিজ কৃতকর্মের জন্য অনুতপ্ত প্রকাশ করেন এবং উল্লেখিত ঋণের টাকা দ্রুত পরিশোধ করিয়া দিবেন বলে বাদীকে প্রতিশ্রুতি দেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী আসামিরা ঋণের টাকা পরিশোধ না করায় বাদি আদালতে মামলা করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com