Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে কয়েক দিনের ভারি বৃষ্টিপাতে নগরীর জনজীবন বিপর্যস্ত
৮ July ২০২৫ Tuesday ৯:৩২:২৪ PM
বরিশালে কয়েক দিনের ভারি বৃষ্টিপাতে নগরীর জনজীবন বিপর্যস্ত
নগর প্রতিনিধি:
বরিশালে কয়েক দিনের টানা ভারি বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। টানা বৃষ্টির কারণে নগরীর অধিকাংশ নিম্নাঞ্চলে পানি উঠে গেছে। এ কারণে ভোগান্তিতে পরেছে নিম্নাঞ্চলের বাসিন্দারা।
অন্যদিকে নগরীর গুরুত্বপূর্ণসহ কিছু সড়কে অতীতের মত জলাবদ্ধতা দেখা না দিলেও নগরীর নিচু এলাকার অধিকাংশে পানি উঠে ভোগান্তিতে পরেছে নগরবাসী।
আমির কুটির বাসিন্দা নাসির উদ্দীন জানান, আমাদের এই এলাকায় একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। আমাদের এলাকার রাস্তাটি আগের চাইতে অনেক উঁচু করে সংস্কার করার পরও প্রতিবছরের মতো এবারও টানা কয়েক দিনের বৃষ্টিতে রাস্তায় এক ফুটের অধিক পানি জমে গেছে যাতে ঘর থেকে বের হওয়া যাচ্ছেনা। আর এই এলাকার অধিকাংশ ঘরে পানিতে তলিয়ে গেছে।
এদিকে আবহওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টার আগের ২৪ ঘণ্টায় ৮২.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বরিশাল নদী বন্দরকে ১ নম্বর ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, টানা বর্ষণে বরিশাল নগরীর বটতলা,আমির কুটির, পলাশপুর, বগুড়া রোড, ভাটিখানা, রসুলপুর, মোহাম্মদপুর, কাউনিয়া ও আলেকান্দার কিছু অংশ, ধানগবেষণা রোড, বিএম স্কুল রোড, আমানতগঞ্জ, শ্রীনাথ চ্যাটার্জি লেন, রূপাতলী হাউজিংসহ অধিকাংশ নিচু সড়কে পানি উঠেছে।
তবে অতীতের মত সদর রোড, আগরপুর রোড, প্যারারা রোডসহ জনগুরুত্বপূর্ণ বেশ কিছু সড়কে জলাবদ্ধতা দেখা যায়নি।
বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাসুদ রানা বলেন, এখন বর্ষাকাল, আগামী ২৪ ঘণ্টায় বর্ষা থাকবে। চলতি মাসের ৯-১০ তারিখ বৃষ্টি কিছুটা কমলেও থেমে থেমে পুরো মাসজুড়ে বৃষ্টি থাকতে পারে। গতকাল ৭ জুলাই ২৪ ঘন্টায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
মাসুদ আরও বলেন, বঙ্গোপসাগরে লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে দক্ষিণাঞ্চল জুড়ে বৃষ্টি হচ্ছে।
বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে দীর্ঘমেয়াদী কর্মসূচির আওতায় কয়েক মাস ধরে খাল ও ড্রেন উদ্ধার অভিযান চলছে। নগরবাসীর সহযোগিতায় আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদ চালাচ্ছি। খাল ও ড্রেন উদ্ধার সম্ভব হলে জলাবদ্ধতা আরও কমবে বলে জানান তিনি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি কলেজ: মব করে কলেজ দখলে জামায়াত নেতারা
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী