Current Bangladesh Time
Saturday August ২২, ২০২৬ ৩:৪৫ AM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » পাথরঘাটায় ৫০ ফুট উঁচু তালগাছে বজ্রপাতে আগুন, বৃষ্টিতে নিয়ন্ত্রণ
৩০ June ২০২৬ Tuesday ১২:১১:৫৬ AM
Print this E-mail this

পাথরঘাটায় ৫০ ফুট উঁচু তালগাছে বজ্রপাতে আগুন, বৃষ্টিতে নিয়ন্ত্রণ


পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বজ্রপাতে একটি ৫০ ফুট উঁচু তালগাছে আগুন লেগে দাউদাউ করে জ্বলতে থাকে। সোমবার (২৯ জুন) বিকাল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে।

তবে কিছুক্ষণ পর শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পনু মোক্তারের বাড়ির সামনের বিশাল আকৃতির তালগাছটিতে হঠাৎ বজ্রপাত হলে মুহূর্তেই আগুন ধরে যায়। গাছটি অত্যন্ত উঁচু হওয়ায় স্থানীয়দের পক্ষে আগুন নেভানো সম্ভব হয়নি। তারা নিরাপদ দূরত্বে অবস্থান নিয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের বিকট শব্দের পর তালগাছের মাথা থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই পুরো গাছটি জ্বলতে শুরু করে। পরে প্রবল বৃষ্টিপাত শুরু হলে আগুন ধীরে ধীরে নিভে যায়।

স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের শব্দ ছিল অত্যন্ত বিকট। মুহূর্তেই গাছে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। সবাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ঘটনাটি দেখেছেন।

স্থানীয় সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ জানান, বজ্রপাতের শব্দ ছিল অত্যন্ত বিকট। মুহূর্তেই গাছে আগুন ধরে যায়। আগুনের শিখা দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। সবাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ঘটনাটি দেখেছেন।

পরিবেশকর্মী মির্জা শহিদুল ইসলাম খালিদ বলেন, এ ঘটনায় কোনো প্রাণহানি না ঘটলেও বজ্রপাতের সময় খোলা স্থানে অবস্থান না করে নিরাপদ আশ্রয়ে যেতে হবে। বিশেষ করে বৈরী আবহাওয়ায় বড় গাছ ও খোলা মাঠ এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন পার্থসহ চারজন, রাতে শপথ
বরিশালের ১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বরিশালে নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com