Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৬:৫০ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন মা-ছেলে
১০ July ২০২৫ Thursday ১১:১২:০৪ AM
Print this E-mail this

নলছিটিতে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন মা-ছেলে


রহিম রেজা, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যশোর জেলার এক মা ও তার ছেলে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামা প্রদান করে ধর্মান্তরিত হন তারা।

জানা গেছে, যশোর জেলার মনিরামপুর উপজেলার আলীপুর গ্রামের প্রীতিশ মল্লিক ও তার মা কল্পনা মল্লিক বর্তমানে বসবাস করছেন ঝালকাঠির নলছিটি উপজেলার চর ষাটপাকিয়া আশ্রয়ণ প্রকল্পে। হলফনামা অনুযায়ী প্রীতিশ মল্লিকের নতুন নাম রাখা হয়েছে আব্দুর রহমান মল্লিক এবং তার মায়ের নাম হয়েছে ফাতেমা মল্লিক।

নওমুসলিম ফাতেমা মল্লিক বলেন, “ইসলামই শান্তির ধর্ম। দীর্ঘদিন পর্যবেক্ষণের পর আমরা উপলব্ধি করেছি, একমাত্র ইসলাম ধর্মই প্রকৃত শান্তি ও পরকালীন মুক্তির পথ দেখায়। তাই আমরা ভালোভাবে বুঝে-শুনে ইসলাম গ্রহণ করেছি।”

মা-ছেলের ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করে আদালতের আইনজীবী অ্যাডভোকেট আল-আমিন জানান, “তারা দুজনই স্বজ্ঞানে ও স্বেচ্ছায় আমার মাধ্যমে আদালতে হলফনামা দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আমি বিষয়টি আইনানুগভাবে সম্পন্ন করেছি। তাদের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

মা-ছেলের এ ধর্মান্তর প্রসঙ্গে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও অনেকেই তাদের এই সিদ্ধান্তকে ব্যক্তিগত স্বাধীনতা হিসেবে দেখছেন। ধর্মীয় সহাবস্থান ও সহনশীলতার এক অনন্য নজির হিসেবে ঘটনাটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com