Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ৫:৫৩ AM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » ইউপি সদস্যের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ
৪ August ২০২৫ Monday ৯:৩৮:০৭ PM
Print this E-mail this

ইউপি সদস্যের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ


নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদের জেলা পরিষদের বরাদ্দকৃত একটি মসজিদের নামে টাকা তুলে নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি সদস্য মো. আল-আমিনের বিরুদ্ধে। তিন বছর পূর্বে মসজিদের পাশে টিউবওয়েল বসানোর জন্য জেলা পরিষদের বরাদ্দের ৫০ হাজার টাকা তুললেও এখনো কাজ শুরু করেননি তিনি।

জানা যায়, নেছারাবাদ উপজেলার সারেংকাঠি ৭নং ওয়ার্ডের বিষ্ণুকাঠি গ্রামে হাওলাদার বাড়ির বায়তুল ফালাহ জামে মসজিদের নামে ২০২১-২২ অর্থবছরে গ্রামীণ অবকাঠোমো রক্ষণাবেক্ষণ উন্নয়ন প্রকল্পে মসজিদ টিউবওয়েল স্থাপন বরাদ্দ দেওয়া হয় ৫০ হাজার টাকা। এ বরাদ্দকৃত ৫০ হাজার টাকা ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আল আমিন উত্তোলন করলেও নানা অজুহাতে ও ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের দাবি, মসজিদের টিউবওয়েল বসানোর কথা বলে জেলা পরিষদের প্রকল্পের টাকা তুলে আত্মসাৎ করেছেন ইউপি সদস্য আলামিন। একাধিকবার কাজের প্রতিশ্রুতি দিলেও টিউবওয়েলের বরাদ্দকৃত টাকা তিনি নিজের পকেটে রেখে দিয়েছেন। সরকারি বরাদ্দের টাকা মসজিদ কমিটির কাছে বুঝিয়ে না দিয়ে ব্যক্তিগতভাবে পকেটে রাখার কোনো এখতিয়ার নেই বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি মো. শহিদুল্লাহ মিয়া অভিযোগ করে বলেন, ‘আমাদের মসজিদের জন্য জেলা পরিষদ একটি টিউবওয়েল বরাদ্দ দেয়। কিন্তু প্রায় তিন বছর পেরিয়ে গেলেও ইউপি সদস্য আল আমিন তা স্থাপন করেননি। আমরা বারবার বলার পরও তিনি কোনো গুরুত্ব দেননি। বরং সেই টিউবয়েলের বরাদ্দ টাকা সে আত্মসাৎ করেছেন।’

তিনি বলেন, ‘তিন বছর আগে সারেংকাঠি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে মোট ৯টি টিউবওয়েল বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ৮টি স্থাপিত হলেও ক্ষমতার জেরে শুধু ৭নং ওয়ার্ডের টিউবওয়েলটি বসায়নি ওই আলামিন মেম্বার।’

মসজিদ কমিটির অন্যতম সদস্য ও সমাজসেবক আব্দুল কুদ্দুস খান বলেন, ‘আল আমিন কিছু পাইপ কিনেছিলেন বটে, পাইপগুলো দীর্ঘদিন ধরে অরক্ষিত বিধায় নষ্ট হয়ে গেছে। অন্য কিছু দৃশ্যমান দেখা যাচ্ছে না। কাজের জন্য বারবার তাগিদ দিলেও তিনি কেবল কাল-পরশু বলে সময় নষ্ট করছেন। মসজিদের মুসল্লিদের টিউবওয়েলের জন্য দিন দিন ভোগান্তি পোহাতে হচ্ছে। আল-আমিন মেম্বার টিউবওয়েল বসাক নতুবা বরাদ্দের অবশিষ্ট টাকা মসজিদ কর্তৃপক্ষের কাছে জমা দিক।’

এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ওই ইউপি সদস্য মো. আল আমিন হোসেন অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, ‘জেলা পরিষদ থেকে টিউবওয়েল স্থাপন করার জন্য ৫০ হাজার টাকা পেয়েছিলাম। তৎকালীন সময়ে কিছু পাইপ ক্রয় করেছিলাম কিন্তু নানা জটিলতার জন্য আজও টিউবওয়েল বসানো হয়নি। কিছুদিনের মধ্যে বসানোর চেষ্টা করব।’

সারেংকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, ‘সরকারি প্রকল্পের বরাদ্দের টাকা আত্মসাতের কোনো সুযোগ নেই। টাকা আত্মসাৎসহ সব অভিযোগের বিষয়ে আমরা খোঁজখবর নেব। অভিযোগ প্রমাণিত হলে অর্থ ফেরতসহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com