Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৬:৩৬ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে রাতের আঁধারে ভেঙে দেওয়া হলো স্কুলের নির্মাণাধীন সীমানাপ্রাচীর
৯ August ২০২৫ Saturday ১২:৪০:০৪ PM
Print this E-mail this

নলছিটিতে রাতের আঁধারে ভেঙে দেওয়া হলো স্কুলের নির্মাণাধীন সীমানাপ্রাচীর


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে ভেঙে দেওয়া বিদ্যালয়ের নির্মাণাধীন সীমানাপ্রাচীর।

ঝালকাঠির নলছিটিতে দুর্বৃত্তরা রাতের আঁধারে বিদ্যালয়ের নির্মাণাধীন সীমানাপ্রাচীর ভেঙে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বারইকরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় সীমানাপ্রাচীর নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয়। গতকাল রাতে দুর্বৃত্তরা নির্মাণাধীন প্রাচীর ভেঙে মালপত্র ফেলে দেয়। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

বিদ্যালয় পরিচালনার অ্যাডহক কমিটির সদস্য লিয়াকত আলী খান বলেন, ‘রাতের আঁধারে দুর্বৃত্তরা স্কুলের সীমানাপ্রাচীর ভেঙে ফেলেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’ 

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবীর বলেন, ‘আমরা স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com