Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ৪:২৬ AM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » পিরোজপুরে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতাসহ তিনজন কারাগারে
১১ August ২০২৫ Monday ১২:৫০:৪০ PM
Print this E-mail this

পিরোজপুরে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতাসহ তিনজন কারাগারে


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে এক স্কুলশিক্ষকের দায়ের করা চাঁদাবাজি মামলায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইমরান খন্দকারসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

রোববার দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে ইমরান খন্দকার, তাঁর ভাই মো. ইকরাম খন্দকার ও শেখ রাহাত হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অপর আসামি মিজান খন্দকার জামিনে রয়েছেন।

গত ১৮ জুন কুহুদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. গোলাম কিবরিয়া বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জমি দখল ও মাদক কারবারের সঙ্গে জড়িত। 

গত ১৮ এপ্রিল রাতে তাঁরা শিক্ষক গোলাম কিবরিয়ার পথরোধ করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাঁর জমির গাছ কেটে দখলের চেষ্টা করেন এবং গত শুক্রবার জুমার নামাজে যাওয়ার পথে তাঁকে আটকে এতিমখানার জন্য রাখা ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মারধর করেন।

অভিযোগ প্রসঙ্গে পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাহমুদ হাসান শাহীন বলেন, ‘বিষয়টি যতটুকু জানি, এটা পারিবারিক বিরোধ থেকে হয়েছে। এ ক্ষেত্রে ব্যক্তির দায় সংগঠন নেবে না।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com