দীর্ঘ ২৭ বছর পরে স্বরূপকাঠি পৌর বিএনপির সম্মেলনে সভাপতি কামাল-সম্পাদক মাইনুল
নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:
দীর্ঘ ২৭ বছর পর পিরোজপুরের স্বরূপকাঠি পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) স্বরূপকাঠি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সরাসরি ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হয়।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাজী কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাফিজুর রহমান।
দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। স্বরূপকাঠি পৌর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম-আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সিনিয়র সদস্য মো. সাইদুল ইসলাম কিসমত প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বরূপকাঠি পৌর বিএনপির সদস্য সচিব কাজী কামাল।
প্রথম অধিবেশন শেষে স্বরূপকাঠি পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এর পর দ্বিতীয় অধিবেশনে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু করা হয়। তিনটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ১৫ জন প্রার্থী । ৯টি ওয়ার্ডের ৬৩৯ জন ভোটার ভোট প্রদান করেন।
উল্লেখ্য, ১৯৯৮ সালে স্বরূপকাঠি পৌর বিএনপি গঠনের পর এবারই প্রথম এমন সম্মেলন অনুষ্ঠিত হলো। ২০২৩ সালের ২৪ জানুয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী স্বরূপকাঠি পৌর বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদকে আহ্বায়ক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী কামাল হোসেনকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)