Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ৪:২৩ AM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » নেছারাবাদে কুকুরের কামড়ে আহত ৩০, হাসপাতালে নেই ভ্যাকসিন
১৬ August ২০২৫ Saturday ১২:৪৯:৪৯ AM
Print this E-mail this

নেছারাবাদে কুকুরের কামড়ে আহত ৩০, হাসপাতালে নেই ভ্যাকসিন


নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

নেছারাবাদের রাস্তার কুকুর।

পিরোজপুরের নেছারাবাদে কুকুরের কামড়ে নারী, শিশু, বৃদ্ধসহ ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। এদিকে কুকুরের কামড়ে মানুষ আহত হয়ে হাসপাতালে গেলেও সেখান থেকে কোনো ভ্যাকসিন পাচ্ছে না।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার কৌরিখাড়া, সুটিয়াকাঠি, অলংকারকাঠি, সোহাগদল, সারেংকাঠিসহ বিভিন্ন গ্রামের লোকজন কুকুরের কামড়ে আহত হয়েছে। আহতরা হলো—ফিমা (৮), হিজবুল্লাহ (৯), আশরাফুল (১১), সেলিম (৫৫), নুসরাত (৮), মনির (৩৭), আলিফা (৫), ইয়ামিন (৩), ফেরদৌসী বেগম (৪৫), সানজিদা (২৬), লিমন (১৯), আমর (১১), মরিয়ম (২), আবদুল্লাহ (৫), বর্ণা (১৯), মিম (৭), শাহানা (৪৫)। আহতদের মধ্যে ২০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। গুরুতর আহত ফিমা, আশরাফুল ও হিজবুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান বলেন, কুকুরের আক্রমণের শিকার হয়ে ২০ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, হাসপাতালে কুকুরে কামড়ানোর প্রতিষেধক ভ্যাকসিন সরবরাহ না থাকায় রোগীদের তা দেওয়া সম্ভব হচ্ছে না।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com