Current Bangladesh Time
Friday June ৫, ২০২৬ ৯:৩০ AM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » নেছারাবাদে স্কুলশিক্ষককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়ার গুঞ্জন
২৫ August ২০২৫ Monday ২:১১:০৩ PM
Print this E-mail this

নেছারাবাদে স্কুলশিক্ষককে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়ার গুঞ্জন


নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে কুহুদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাত্রলীগের সাবেক সদস্য শেখ গোলাম কিবরিয়াকে ধরে নিয়ে গেছে পিরোজপুর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার বিকেলে স্কুল থেকে বের হতেই তাঁকে তারা তুলে নিয়ে যায়। তবে, কী কারণে ওই শিক্ষককে ধরে নিয়ে যাওয়া হয়েছে তা এখনো জানা যায়নি। শিক্ষক শেখ গোলাম কিবরিয়ার ভাই শেখ ইব্রাহিম রাতে বিষয়টি জানিয়েছেন। তবে তাঁকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পিরোজপুর পুলিশের গোয়েন্দা শাখার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি স্বীকার করেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল নেছারাবাদ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান খন্দকার, শেখ রাহাত হোসেন, ইমরানের আপন ভাই ইকরাম খন্দকার ও মিজান খন্দকারের বিরুদ্ধে ওই স্কুলশিক্ষক নেছারাবাদ থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। সেই মামলায় গত ১১ আগস্ট আসামিরা জামিনের জন্য পিরোজপুর আদালতে আবেদন করেন। আদালত ইমরান খন্দকারের বাবা মিজান খন্দকারের জামিন মঞ্জুর করে বাকি তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার ১৪ দিনের মাথায় ওই মামলার বাদী স্কুলশিক্ষক শেখ গোলাম কিবরিয়াকে ডিবি পরিচয়ে ধরে নিয়ে গেল।

স্কুলশিক্ষক শেখ গোলাম কিবরিয়ার ভাই শেখ ইব্রাহিম বলেন, ‘রোববার তার স্কুলের সামনে থেকে তাকে ডিবি পুলিশ পিরোজপুরে নিয়ে গেছে। আমি এখন বর্তমানে সেখানে আছি। কী কারণে তাকে তুলে নেওয়া হয়েছে তা তিনি বলতে পারছেন না।’

জানা গেছে, স্কুলশিক্ষক শেখ গোলাম কিবরিয়া ও ওই মামলার আসামিরা একই এলাকার বাসিন্দা। তাঁদের মধ্যে জমিজমা-সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি হয়। শিক্ষক গোলাম কিবরিয়া বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে নেছারাবাদ থানায় ওই চাঁদাবাজি মামলাটি দায়ের করেন। গোলাম কিবরিয়া নেছারাবাদ উপজেলা ছাত্রলীগের ২০০৮ সালের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন বলেন, ‘এ ব্যাপারে আমি এখনো ক্লিয়ার কোনো ম্যাসেজ পাইনি।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় অসংখ্য মানুষ, বিক্ষোভ ছাত্রদল ও যুবদলের
বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com