Current Bangladesh Time
Saturday June ৬, ২০২৬ ৫:২৭ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে বিএনপি নেতার বিচারের দাবিতে ইমাম সমিতির বিক্ষোভ
২৬ August ২০২৫ Tuesday ১০:৩৫:৩১ PM
Print this E-mail this

ঝালকাঠিতে বিএনপি নেতার বিচারের দাবিতে ইমাম সমিতির বিক্ষোভ


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে মসজিদের ইমামকে মারধরের অভিযোগে নবগ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি তাপস তালুকদারসহ অন্যান্য আসামীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঝালকাঠি জেলা ইমাম সমিতি। এ সময় তারা জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপিও প্রদান করে। মঙ্গলবার বিকেলে জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামির নেতৃত্বে ইমামরা মিছিলযোগে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাইতুল মুমিন জামে মসজিদের খতিব মাও: কাওসার মাহমুদ, ঝালকাঠি ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাও: মোখতার আহমেদ, মাওলানা রুহুল আমিন ও স্টীমারঘাট জামে মসজিদের খতিব মাও: ইব্রাহিম আল হাদি।
বক্তারা বলেন গত বৃহস্পতিবার বিকেলে নবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি তাপস তালুকদারের নেতৃত্বে একদল লোক স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আল আমিনের কথা কাটাকাটির জেরে হামলা করে এবং তার দাঁড়ি ছিরে ফেলে। এ ঘটনায় ঝালকাঠি থানায় মামলা দায়ের হলেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। বক্তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান। আসামীরা গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন ইমামরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com