Current Bangladesh Time
Thursday August ২৭, ২০২৬ ১০:৪২ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় ডেঙ্গুতে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু
২৯ August ২০২৫ Friday ১২:৩৮:২৭ PM
Print this E-mail this

বরগুনায় ডেঙ্গুতে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু


বরগুনা প্রতিনিধি:

বরগুনায় ডেঙ্গুতে তাসফিয়া তাসনিম (১৫) নামের এক স্কুলছাত্রী মারা গেছেন। সে বরগুনা এভারগ্রীন পাবলিক মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগে পড়তো।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাসফিয়া তাসনিম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কেজি স্কুল রোড এলাকার নাসিম ফারুকের একমাত্র মেয়ে।

পারিবার জানায়, কয়েকদিন আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথমে বরগুনা সদর পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বরগুনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেলের হাসপাতালের তত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম বলেন, তাসফিয়া তাসনিম ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল রেফার করা হয়। এছাড়া গত দুই তিনদিন ধরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং পানি জমে আবারও ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে।

এ নিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৩ জন মারা গেছেন। এদের মধ্যে মধ্যে ৩৬ জনের বাড়ি বরগুনা সদরে, তিনজন বেতাগী এবং তিনজন পাথরঘাটা ও এক জনের বাড়ি বামনা উপজেলায়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com