Current Bangladesh Time
Thursday June ৪, ২০২৬ ২:১৬ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » রাঙ্গাবালী » আল্টিমেটামের পরও রাঙ্গাবালীতে গণছুটিতে পল্লী বিদ্যুতের ১৫ কর্মী
৯ September ২০২৫ Tuesday ১:৩১:৪০ PM
Print this E-mail this

আল্টিমেটামের পরও রাঙ্গাবালীতে গণছুটিতে পল্লী বিদ্যুতের ১৫ কর্মী


রাঙ্গাবালী ((পটুয়াখালী) প্রতিনিধি:

সোমবার (৭ সেপ্টেম্বর) ঘড়ির কাটায় দুপুর ১টা ৫৫ মিনিট। পল্লী বিদ্যুৎ সমিতির রাঙ্গাবালী সাব-জোনাল অফিসে তখনও সুনসান নীরবতা। ক্যাশ বিভাগের কক্ষে তালা ঝুলছে। অফিসের ভেতরে গিয়ে দেখা যায়, গ্রাহক সেবা দেওয়ার অধিকাংশ ডেস্ক ফাঁকা। হাতেগোনা কয়েকজন কর্মী অফিসে আছেন। কিন্তু কোনো গ্রাহক নেই। তাই গ্রাহক সেবা দেওয়ার দৃশ্যও নেই।

পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ চার দফা দাবিতে জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে অনির্দিষ্টকালের জন্য দেশজুড়ে ডাক দেওয়া কর্মসূচির অংশ হিসেবে রোববার থেকে পটুয়াখালীর রাঙ্গাবালী সাব-জোনাল অফিসের ১৫ জন কর্মচারী গণছুটিতে রয়েছেন। সোমবার বিকেল ৩টা পর্যন্তও তারা কর্মস্থলে যোগ দেননি। এমনকি গণছুটি প্রত্যাহার করেননি বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানতে চাইলে এ বিষয়টি নিশ্চিত করে রাঙ্গাবালী সাব-জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন বিশ্বাস বলেন, ‘রোববার থেকে আজ (সোমবার) পর্যন্ত আমাদের অফিসের ১৫ জন কর্মচারী গণছুটিতে রয়েছেন। তারা কেউ এই গণছুটি প্রত্যাহারের আবেদন করেনি। এই কারণে আমাদের গ্রাহক সেবা দিতে কিছুটা সমস্যা হচ্ছে। গ্রাহকদের অভিযোগের বিষয়গুলো তাৎক্ষণিক আমরা সমাধান করতে পারছি না।’ বিকেল ৩টার মধ্যে গণছুটি প্রত্যাহারের কথা থাকলেও ৩টা ২৮ মিনিটে যোগাযোগ করা হলে জুনিয়র ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন বিশ্বাস বলেন, ‘কেউ এখন পর্যন্ত গণছুটি প্রত্যাহার করেননি।’

অফিস সূত্রে জানা যায়, রাঙ্গাবালী সাব-জোনাল অফিসে মোট ৩৪ জন কর্মকর্তা-কর্মচারী। এর মধ্যে আন্দোলনে সাড়া দিয়ে গণছুটিতে রয়েছেন ১৫ জন কর্মী। তাদের পদবি লাইনম্যান, মিটার রিডার ও বিলিং সহকারী। অথচ রোববার বিদ্যুৎ বিভাগ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগ না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে পল্লী বিদ্যুতের গলাচিপা সাব-জোনাল অফিসের এজিএম (রাঙ্গাবালীর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) প্রকৌশলী তোফায়েল আহমেদ বলেন, ‘তারা ছুটিতে গেছে। এখনও আমাদের কাছে আসেনি। ক্যাশ বিভাগ চালু আছে। আপনি যখন গেছেন, তখন হয়তো ক্যাশের লোক বাইরে ছিল।’ ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগ না দিলে ব্যবস্থা নেওয়া হবে, এমন হুশিয়ারি উপেক্ষা করলেও কী ব্যবস্থা নেওয়া হয়েছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। তারা যে প্রক্রিয়ায় আগাবে, আমরা সেভাবে তথ্য-উপাত্ত দিয়ে দেবো।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় অসংখ্য মানুষ, বিক্ষোভ ছাত্রদল ও যুবদলের
বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com