Home » দশমিনা » পটুয়াখালী » দশমিনায় ঝুঁকি নিয়ে ১৮ কিশোরের জীবন বাঁচালো পুলিশ
৪ June ২০২৬ Thursday ১২:৩৬:২০ PM
দশমিনায় ঝুঁকি নিয়ে ১৮ কিশোরের জীবন বাঁচালো পুলিশ
দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ১৮ কিশোরসহ এক মাঝির জীবন বাঁচিয়েছেন পটুয়াখালীর দশমিনা নৌ-পুলিশ।
বুধবার (৩ জুন) বিকালে দশমিনা নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) ফেরদাউস আহম্মেদ বিশ্বাসের নেতৃত্বে উপজেলার উত্তাল তেঁতুলিয়া নদী থেকে তাদের উদ্ধার হয়।
দশমিনা নৌ-পুলিশ জানায়, পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষ্যে পাশ্ববর্তী জেলা ভোলার লালমোহন উপজেলার ফারাজগঞ্জ থেকে ১৮ কিশোর ট্রলারযোগে নদী দেখতে ঘুরতে বের হন। পরে ভ্রমণের সময় তাদের ট্রলার দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বীজ বর্ধণ খামার এলাকার উত্তাল তেঁতুলিয়া নদীতে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনায় ভ্রমণে আসা কিশোররা ট্রলারে দিগ্বিদিক ছুটাছুটি করে আতঙ্কিত হয়ে জীবন বাঁচাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। ফোন পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে দশমিনা নৌ-পুলিশের একটি দল উত্তাল তেঁতুলিয়া পাড়ি দিয়ে ওই কিশোরদের উদ্ধার করতে ছুটে যান। নদী অনেকটা উত্তাল থাকায় উদ্ধার অভিযানে অনেকটা বেগ পেতে হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ১৮ কিশোরসহ ট্রলারের মাঝিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেন। এ সময় বিকল ট্রলারটিকেও উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা কিশোরদের নিরাপদে ঘরে ফেরার ব্যবস্থা করে নৌ-পুলিশ।
পরিদর্শক ফেরদাউস আহম্মেদ বিশ্বাস বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে উত্তাল তেঁতুলিয়া নদীতে আটকে পড়া কিশোরদের উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে, তাদের উদ্ধার করে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় অসংখ্য মানুষ, বিক্ষোভ ছাত্রদল ও যুবদলের
বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের