Current Bangladesh Time
Monday October ২৬, ২০২৬ ৬:৩২ PM
Barisal News
Latest News
Home » খেলাধূলা » সুপার ফোরে উঠতে ‘যদি-কিন্তু’ সমীকরণে বাংলাদেশ
১৬ September ২০২৫ Tuesday ১:৩১:৫৫ PM
Print this E-mail this

সুপার ফোরে উঠতে ‘যদি-কিন্তু’ সমীকরণে বাংলাদেশ


ক্রিড়া ডেস্ক:

এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় চমকই ঘটিয়ে ফেলেছিল হংকং। যদি তা হতো, তবে বাংলাদেশের জন্য সুপার ফোরে ওঠার সমীকরণ আরও সহজ হয়ে যেত। তবে শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। তবে এখনও আশা টিকে আছে টাইগারদের সামনে। যদিও রয়েছে কঠিন হিসাব-নিকাশের পথ। 

আজআফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সুপার ফোরে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক ফলাফল খুব একটা ইতিবাচক নয় বাংলাদেশের জন্য। তাছাড়া ম্যাচের ভেন্যুও অনেকটা আফগানিস্তানের হোম গ্রাউন্ডের মতো। 

তবে ম্যাচ জিতলেই সব সমস্যা শেষ হবে না। চোখ রাখতে হবে গ্রুপের শেষ ম্যাচের দিকেও, যেখানে শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফগানিস্তান। দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লঙ্কানরা। যদি তারা আফগানদের হারায়, তবে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে সুপার ফোরে উঠবে। সেক্ষেত্রে বাংলাদেশ আজ যেকোনো ব্যবধানে জিতলেই জায়গা পাকা হবে পরের পর্বে। 

কিন্তু যদি আফগানিস্তান জেতে, তবে সমীকরণ হবে জটিল। বাংলাদেশ আজ জিতলে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশের পয়েন্ট সমান ৪ হবে। তখন নির্ধারণী হবে রান রেট। এই জায়গায় শ্রীলঙ্কা ও আফগানিস্তান দুই দলই এগিয়ে আছে। ফলে আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে জেতার চেষ্টা করতে হবে টাইগারদের। 

অন্যদিকে, যদি বাংলাদেশ আফগানিস্তানের কাছে হেরে যায়, তবে আর কোনো সমীকরণই কাজে লাগবে না। টাইগারদের পয়েন্ট থেকে যাবে ২। তখন শ্রীলঙ্কা ও আফগানিস্তান, নিজেদের ম্যাচের আগে-ই ৪ পয়েন্টে থেকে নিশ্চিত হয়ে যাবে পরবর্তী পর্বের লড়াইয়ে।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল গৌরনদীর সাবিদ
বরিশালে বাংলাদেশি খেলোয়াড়কে আছাড় দেওয়ায় নাইজেরিয়ান খেলোয়াড়কে মারধর
ডিসেম্বরে বরিশালে ফিরতে পারে জাতীয় ক্রিকেট, স্টেডিয়াম সংস্কার বাকি ২০ শতাংশ
বরিশাল স্টেডিয়ামে ফিরছে ক্রিকেটের বড় আসর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com