Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ১১:৫৩ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » ছাগলে খেলো কাঠাল গাছের চারা, সংঘর্ষে নারীসহ হাসপাতালে ৩
১৯ September ২০২৫ Friday ১০:১২:৩৩ PM
Print this E-mail this

ছাগলে খেলো কাঠাল গাছের চারা, সংঘর্ষে নারীসহ হাসপাতালে ৩


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নারীসহ একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন খোরশেদ খান (৫৫), তার স্ত্রী মোর্শেদা বেগম (৪৫) ও ছেলে রায়হান খান (২২)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ৪টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনুস চৌকিদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার মর্জিনা বেগমের কাঠাল গাছের চারা খেয়ে ফেলে খোরশেদের পালিত ছাগল। এ নিয়ে তার স্ত্রী মোর্শেদা বেগমের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে মর্জিনা বেগম, স্বামী সবুজ হাওলাদার ও তার ছেলে সজিব হাওলাদার ঘটনাস্থলে গিয়ে আক্রমণের চেষ্টা করলে উভয় পরিবার সংঘর্ষ জড়ায়।

এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় খোরশেদের পরিবারের তিনজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে জানা গেছে, আহত মোর্শেদা বেগমের হাত ভেঙে গেছে, তাকে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য বলা হয়েছে। বাকিদরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেছেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com