Current Bangladesh Time
Monday June ৮, ২০২৬ ১০:২৯ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশাল কোতয়ালী থানা থেকে আসামীর পলায়ন
২২ September ২০২৫ Monday ৯:৪১:৫৫ PM
Print this E-mail this

বরিশাল কোতয়ালী থানা থেকে আসামীর পলায়ন


নগর প্রতিনিধি:

বরিশালে কোতয়ালী থানা হাজত থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামীর পলায়নের ঘটনা ঘটেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী জয় সাহাকে খাবার খাওয়ানোর জন্য থানা হাজত থেকে বের করা হলে হঠাৎ কর্তব্যরত কনস্টেবলকে ধাক্কা দিয়ে তিনি পালিয়ে যান।

পলাতক জয় সাহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। ঘটনার পরপরই তাকে ধরতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

কোতয়ালী থানার দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “আসামী পালানোর ঘটনায় আমরা তৎপর রয়েছি। তাকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।”

তবে এই বিষয়ে জানতে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এর মোবাইল নাম্বারে ফোন দিলে রিসিভ না করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com