Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৮:৩৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » মুলাদীতে বাসের জানালা দিয়ে মাথা বের করলেন যাত্রী, অতঃপর…
২২ September ২০২৫ Monday ৮:৪৫:৪৬ PM
Print this E-mail this

মুলাদীতে বাসের জানালা দিয়ে মাথা বের করলেন যাত্রী, অতঃপর…


মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদীতে বাসের জানালা দিয়ে মাথা বের করায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে রিনা বেগম নামের এক নারী নিহত হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে মুলাদী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ রিনা বেগম (৫০) বরিশালের হিজলা উপজেলার শংকরপাশা গ্রামের রিপন হাওলাদারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিনা বেগম নামের ওই গৃহবধূ মুজাহিদ পরিবহন নামের একটি বাসে গন্তব্যে যাত্রা করছিলেন। এ সময় চলন্ত বাসের জানালা থেকে মাথা বের করেন তিনি।

হঠাৎ করেই মুলাদী সিনেমা হলের সামনে রাস্তার পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটির সঙ্গে মাথায় প্রচণ্ড জোরে আঘাত লেগে গুরুতর আহত হন রিনা বেগম। তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুলাদী থানার ওসি শফিকুল ইসলাম বলেন, নিহতের স্বজনদের মৃত্যু নিয়ে কোনো অভিযোগ নেই। তাই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com