Current Bangladesh Time
Friday June ৫, ২০২৬ ৬:২৫ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » পল্লী বিদ্যুতকর্মীকে বেঁধে রাখেন নারী গ্রাহক, অতঃপর….
২৩ September ২০২৫ Tuesday ৮:১৫:১৪ PM
Print this E-mail this

পল্লী বিদ্যুতকর্মীকে বেঁধে রাখেন নারী গ্রাহক, অতঃপর….


বরগুনা প্রতিনিধি:

বিদ্যুতের বিল বেশি আসায় ক্ষুব্ধ হয়ে বরগুনায় এক নারী গ্রাহক পল্লী বিদ্যুতের এক কর্মীকে লোহার শিকল দিয়ে বেঁধে হুমকি-ধমকি দিয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী কর্মীকে উদ্ধার করে এবং অভিযুক্ত নারীকে আটক করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা-পাতাকাটা ইউনিয়নের পাকুরগাছিয়া এলাকায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত নারীর নাম সিমা আক্তার। তিনি ওই এলাকার সোবাহান মাস্টারের মেয়ে।

পুলিশ ও পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, নিয়মিত কাজের অংশ হিসেবে গ্রাহকদের কাছে বিদ্যুতের বিল পৌঁছে দিতে ওইদিন সকালে পাকুরগাছিয়ায় যান বরগুনা পল্লী বিদ্যুৎ সমিতির পিসিএম (পিয়ন কাম মেসেঞ্জার) দাস শিব রতন (৫৫)। এ সময় বিদ্যুতের মিটারে গত মাসে ১০০ ইউনিটের বেশি বিল আসার অভিযোগ তুলে উত্তেজিত হয়ে সিমা আক্তার তাকে লোহার শিকল দিয়ে বেঁধে ফেলেন এবং পরে মারধরের হুমকি দিতে থাকেন। খবর পেয়ে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে শিকলবদ্ধ অবস্থায় শিব রতনকে উদ্ধার করে। এ সময় সিমা আক্তারকেও আটক করে থানায় আনা হয়।

এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, শিব রতনকে শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে সিমা আক্তারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, সিমা আক্তারের বিরুদ্ধে আগেও চারটি মামলা চলমান রয়েছে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় অসংখ্য মানুষ, বিক্ষোভ ছাত্রদল ও যুবদলের
বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com