Current Bangladesh Time
Friday June ৫, ২০২৬ ১১:১০ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » ঝালকাঠিতে ইজিবাইক চালককে হ*ত্যা, ৩ জনের যাবজ্জীবন
২৩ September ২০২৫ Tuesday ৮:৩২:১৫ PM
Print this E-mail this

ঝালকাঠিতে ইজিবাইক চালককে হ*ত্যা, ৩ জনের যাবজ্জীবন


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে সোবাহান খলিফাকে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মাদারীপুরের নয়াচর এলাকার মৃত রশিদ ফরাজির ছেলে আ. রহমান ফরাজী ওরফে মিন্টু ফরাজী, বরিশালের দূর্গাপুর এলাকার মৃত. আ. রাজ্জাকের ছেলে মো. রুবেল হাওলাদার ও দূর্গাপুর এলাকার মৃত. আফছের খানের ছেলে কেন্নান খান। রায় ঘোষণার সময় রুবেল হাওলাদার উপস্থিত থাকলেও মিন্টু ফরাজী এবং কেন্নান খান পলাতক রয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ১৭ ডিসেম্বর সন্ধ্যায় নলছিটির তিমিরকাঠি এলাকার ইজিবাইক চালক মো. সোবাহান খলিফা (৬৩) তার গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন সকাল সোয়া ৭টায় উপজেলার শ্রীরামপুর এলাকায় একটি আমড়া গাছের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত সোবাহানের ছেলে আল মামুন বাদী হয়ে নলছিটি থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন। পরে তথ্য-প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া স্বীকারোক্তি ও জবানবন্দির ভিত্তিতে ২০২৩ সালের ২৮ মার্চ তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় অসংখ্য মানুষ, বিক্ষোভ ছাত্রদল ও যুবদলের
বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com