পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের পায়রা নদীর পাড় থেকে অ”বৈ”ধ”ভাবে মাটি কাটার অ”পরা”ধে ট্রলারসহ পাঁচ শ্রমিককে আট”ক করেছে দুমকি থানা পুলিশ।
শনিবার (২৭সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ সংলগ্ন নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার সময় তাদের আটক করা হয়। আট”ক”কৃতরা হলেন, নাসির হাওলাদার (৩৫)নুর হোসেন (২৯) আবুল বাসার (৪০)আবদুস ছালাম (৪৫)মো: সহিদুল (৪০) তারা সকালে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নারয়াঙ্গল গ্রামের বাসিন্দা।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি কাটার সরঞ্জাম এবং ট্রলারসহ পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। তবে মাটি কাটার মূল হোতা বা প্রভাবশালী ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির হোসেন জানান, আটক শ্রমিকদের বিরুদ্ধে খনিজ সম্পদ ও পরিবেশ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ