Current Bangladesh Time
Friday June ৫, ২০২৬ ২:৫৩ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে গেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা
২৮ September ২০২৫ Sunday ৭:০০:৩১ PM
Print this E-mail this

ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে গেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা


নগর প্রতিনিধি:

সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন সুমন হাসান ও চ্যানেল 24 এর ক্যামেরা পার্সন শাকিল হাওলাদারের ওপর ছাত্রদলের হামলার ঘটনা কেন্দ্রকে জানানো হবে এবং এবিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চ্যানেল 24 এর ক্যামেরাপার্সন সাকিল হাওলাদার পাপ্পুকে দেখতে গিয়ে একথা বলেন তিনি।

এসম তিনি আরও বলেন, সারা দেশেই বিভিন্ন সময় গণমাধ্যমকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে যা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এর বিরুদ্ধে সর্বদা সোচ্চার। যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, যাতে এমন কাজ করার সাহস আর কেউ না ‍পায়।

উল্লেখ্য, গত শুক্রবার নগরীর গ্রীনসিটি পার্ক সংলগ্ন এলাকায় পার্কে প্রবেশ করাকে কেন্দ্র করে সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন সুমন হাসানের উপর হামলা চালায় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তাকে রক্ষায় চ্যানেল 24 এর ক্যামেরা পার্সন এগিয়ে আসলে তাকে রক্তাক্ত জখম করা হয়। পরে তাকে গুরুতর অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় অসংখ্য মানুষ, বিক্ষোভ ছাত্রদল ও যুবদলের
বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com