Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ১:১৭ AM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় জমি লিখে নেওয়া সেই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু
১ October ২০২৫ Wednesday ১২:১৩:২১ PM
Print this E-mail this

কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় জমি লিখে নেওয়া সেই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু


নেছারাবাদ ((পিরোজপুর) প্রতিনিধি:

নেছারাবাদে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় এক চা-দোকানির জমি লিখে নেওয়ার অভিযোগে আলোচিত সমবায় সমিতির পরিচালক ও শিক্ষক মো. মিজানুর রহমানের বিরুদ্ধে তদন্তে নেমেছে উপজেলা সমবায় অফিস।

গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা সমবায় অফিসের পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে মিজানুর রহমানকে তদন্ত কার্যক্রম সম্পর্কে অবগত করা হয়েছে। চিঠিতে আগামী ৫ অক্টোবর বেলা ১১টায় সমিতির নিবন্ধিত কার্যালয়ে ভুক্তভোগী চা-দোকানি চান মিয়া ও সমিতির পরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে লিখিত বক্তব্য ও দালিলিক কাগজপত্রসহ উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা সমবায় কর্মকর্তা হাসান রকি বলেন, ‘যারা সমবায় সমিতির লাইসেন্স নিয়ে ব্যাংকের মতো ব্যবসা চালাচ্ছেন এবং অবৈধভাবে ডিপিএস সংগ্রহ করছেন, যা সমবায় সমিতির আইন লঙ্ঘন, তাঁরা সমবায় সমিতি চালাতে পারবেন না। ইতিমধ্যে আইন লঙ্ঘনকারী অনেক সমবায় সমিতির নিবন্ধন বাতিল করা হয়েছে। শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাঁর সমিতির বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, উপজেলার আলকিরহাট বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে সমবায় সমিতির আড়ালে চড়া সুদে ব্যবসার অভিযোগ রয়েছে। তিনি ৭০ সম্বর পাটিকেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত ২৯ সেপ্টেম্বর ‘কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় দোকানির জমি লিখে নিলেন শিক্ষক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উপজেলা সমবায় অফিসের নজরে আসে এবং পরবর্তীতে তদন্ত কার্যক্রম শুরু হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com