Current Bangladesh Time
Sunday May ২৪, ২০২৬ ৪:৪৭ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় ডেঙ্গুর থাবা, নতুন আক্রান্ত আরও ৩৯
২ October ২০২৫ Thursday ১:৪১:২৯ PM
Print this E-mail this

বরগুনায় ডেঙ্গুর থাবা, নতুন আক্রান্ত আরও ৩৯


বরগুনা প্রতিনিধি:

ডেঙ্গু যেন বরগুনাবাসীকে ছাড়ছেই না। প্রতিদিনই নতুন নতুন রোগী আক্রান্ত হচ্ছেন। যদিও আক্রান্তের হার কিছুটা কমেছে, তবুও প্রতিদিনই রোগী শনাক্ত হচ্ছে। 

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৩৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

বর্তমানে তারা সবাই বরগুনার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। 

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫৫২ জনে এবং মারা গেছেন ১৪ জন।  

তবে বেসরকারি হিসাব বলছে, আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৮০০ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে প্রায় ৪০ জনের। এদের মধ্যে অনেকে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় অথবা হাসপাতাল থেকে ছাড়ার পর মৃত্যুবরণ করেছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শীত না এলে শতভাগ আক্রান্তের হার কমার সম্ভাবনা নেই।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
মঞ্চ সাজিয়েও উদ্বোধনী দিনে বন্ধ হলো বাণিজ্য মেলা
কর্মস্থলে অনুপস্থিত, নৌ প্রতিমন্ত্রীর নির্দেশে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com