Current Bangladesh Time
Sunday May ২৪, ২০২৬ ১:০২ AM
Barisal News
Latest News
Home » ভোলা » ভোলা সদর » হঠাৎ ঝড়ে লন্ডভন্ড ভোলার অর্ধশতাধিক ঘরবাড়ি
২৩ May ২০২৬ Saturday ৮:৫৯:২৭ PM
Print this E-mail this

হঠাৎ ঝড়ে লন্ডভন্ড ভোলার অর্ধশতাধিক ঘরবাড়ি


ভোলা প্রতিনিধি:

আকস্মিক ঘূর্ণিঝড়ে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামে অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়েছে বহু গাছপালা ও বিদ্যুতের খুঁটি। এতে ওই গ্রামের মানুষের সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়। বিছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। এছাড়া পেঁপেসহ বিভিন্ন সবজি বাগানের মাটির সাথে মিশে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

স্থানীয়রা জানান, শনিবার (২৩ মে) দুপুর ১২ টার পরে আকাশ অন্ধকার হয়ে বৃষ্টির সাথে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবল বেগে ঘূর্ণিঝড় আঘাত হানে। কয়েক মিনিটের ঝড়ে শত শত গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা মো. হিরণ জানান, ঝড়ের আঘাতে তার বাড়ির সামনের গুপ্তমুন্সি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘরটি ধুমড়ে-মুচড়ে যায়। ঘূর্ণি বাতাসে টিনের চালাগুলো উড়িয়ে নিয়ে বিলের মধ্যে ফেলেছে। ভিটির উপরের চেয়ার টেবিল ও বেঞ্চ উড়িয়ে নিয়ে ফেলেছে পাশের জমিতে। তার কাঠালসহ ৩টি গাছ পড়ে গেছে। এছাড়াও পাশের বাড়ির একটি ঘরের টিনের বারান্দা ও একটি রান্নাঘরের চাল উড়ে গেছে।

একই এলাকার বাসিন্দা মো. খোকন জানান, ঝড়ের সময় বড় একটি চাম্বুলগাছ তার টিনের ঘরের উপর পড়ে ঘরটি ভেঙে যায়। গাছ পড়ার শব্দ পেয়ে তারা দ্রুত ঘরের পিছনের দিকে সরে যাওয়ায়  অল্পের জন্য তার স্ত্রীর সন্তানরা প্রাণে রক্ষা পেয়েছেন।

ব্যবসায়ী জাহাঙ্গীর মাতাব্বর জানান, গুপ্তমন্সি- পরানগঞ্জ রাস্তার পাশের ৫০টির বেশি গাছ বড় বড় উপড়ে পড়েছে। এতে ওই সড়কের যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। স্থানীয়রা ডাল পালা কেটে গাছগুলো সরিয়ে নেয়ার কাজ করছেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, গাছ উপড়ে পরে অন্ততঃ ১০টি ঘর সম্পূর্ণ ও অর্ধশতাধিক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঝড়ের পর থেকেই ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিছিন্ন রয়েছে। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়ার কথা জানিয়েছেন এলাকাবাসী।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
মঞ্চ সাজিয়েও উদ্বোধনী দিনে বন্ধ হলো বাণিজ্য মেলা
কর্মস্থলে অনুপস্থিত, নৌ প্রতিমন্ত্রীর নির্দেশে ১৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com