Current Bangladesh Time
Friday August ২৮, ২০২৬ ৫:০৪ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » পটুয়াখালীতে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে যুবক নিখোঁজ, মুক্তিপণ দাবির অভিযোগ
২৩ May ২০২৬ Saturday ৫:৫৭:৩৬ PM
Print this E-mail this

পটুয়াখালীতে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে যুবক নিখোঁজ, মুক্তিপণ দাবির অভিযোগ


পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীতে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পর এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ যুবকের বাবা।
অভিযোগ সূত্রে জানা যায়, পটুয়াখালী পৌর শহরের গোরস্থান রোড এলাকার বাসিন্দা সৈয়দ দেলোয়ার হোসেনের ছেলে সৈয়দ আতাউল্লাহ (১৯) শনিবার সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে ৬১ হাজার টাকা নিয়ে পটুয়াখালী সদর রোডস্থ পূবালী ব্যাংকের শাখায় টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।
অভিযোগে উল্লেখ করা হয়, দুপুর আনুমানিক ২টা ৫ মিনিটে সৈয়দ আতাউল্লাহর ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার বাবার কাছে একটি বার্তা পাঠিয়ে এক লাখ টাকা দাবি করা হয়। পরে ওই নম্বরে কল করলে প্রথমে তার ছেলে টাকা দেওয়ার কথা বলেন। এরপর অজ্ঞাত এক ব্যক্তি ফোন নিয়ে দ্রুত টাকা পাঠানোর জন্য চাপ সৃষ্টি করে এবং ছেলের অবস্থান সম্পর্কে জানতে চাইলে কোনো তথ্য না দিয়ে ফোন কেটে দেয়।
এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে পরে পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com